মুক্তি পেল মমতা ব্যানার্জিকে নিয়ে নির্মিত ছবি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

মুক্তি পেল মমতা ব্যানার্জিকে নিয়ে নির্মিত ছবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৩:১৭:০১ পূর্বাহ্ন

মুক্তি পেল মমতা ব্যানার্জিকে নিয়ে নির্মিত ছবি

ছবি: সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন রুপালি পর্দায়! শুক্রবার মুক্তি পেল মমতার ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’। ছবিটির পরিচালনা করেছেন উজ্জ্বল মিত্র ও প্রযোজনা সমীর মণ্ডলের। ছবির গল্পে উঠে আসবে, মমতার বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনি।

এই ছবিতে মমতা ব্যানার্জির চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা ব্যানার্জি। এছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখার্জি, দেবশঙ্কর নাগের মতো তারকারা। ছবিতে দেখা যাবে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। এমনকি একটি চরিত্রে দেখা যাবে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রযোজক সমীর বলেন, ‘বাণিজ্যিক কারণে সেই সময়ে ছবি মুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। কারণ, পরিস্থিতি অন্য রকম ছিল।’

এদিকে ছবির পরিচালক উজ্জ্বল বলেন, ‘নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে

২০২৩ সালের দুর্গাপূজার সময়ে শেষ হয়েছিল কলকাতার সিনেমা ‘সুকন্যা’র শ্যুটিং। সম্পাদনা, ডাবিং ও অন্যান্য কাজ শেষ করে গত ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল এটির।

কিন্তু তার আগে গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটে। এতে উত্তাল হয়ে ওঠে পুরো ওপার বাংলা। রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ। সব মিলিয়ে পরিস্থিতি শাসক দলের প্রতিকূলে যায়, ফলে সেই বিবেচনায় মুক্তি পায়নি চলচ্চিত্রটি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি