জগন্নাথপুরে ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ AM

জগন্নাথপুরে ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১১:৫৯:২০ AM

জগন্নাথপুরে ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) সৈয়দপুর-শাহারপাাড় ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলীর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট পেশাজীবি থানা আমীর ও মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য এডভোকেট ইয়াসমিন খান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাইদ, দেলোয়ার হোসাইন, প্রভাষক মাওলানা রবিউল হুসাইন, মাষ্টার বিল্লাল হোসাইন প্রমুখ।

সভায় সৈয়দ আব্দুল আলীকে সভাপতি ও মির্জা মুস্তাক্বীম আহমদকে সেক্রেটারি করে ২৭ জনের কমিটি ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: