জগন্নাথপুরে নতুন ইউএনও বরকত উল্লাহর যোগদান
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ AM

জগন্নাথপুরে নতুন ইউএনও বরকত উল্লাহর যোগদান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ০৯:০৫:১২ AM

জগন্নাথপুরে নতুন ইউএনও বরকত উল্লাহর যোগদান

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. বরকত উল্লাহ।

রোববার (২৪ নভেম্বর) তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

এরআগে তিনি সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ৩৬তম বিসিএসের এ কর্মকর্তা সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২২ এপ্রিল ২০২৪ তারিখে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: