সুনামগঞ্জে ছুরিকাঘাতে দুই ভাইসহ আ হ ত ৩
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ AM

সুনামগঞ্জে ছুরিকাঘাতে দুই ভাইসহ আ হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১০:২৫:২৪ AM

সুনামগঞ্জে ছুরিকাঘাতে দুই ভাইসহ আ হ ত ৩

প্রতীকী ছবি


ফুটপাতে ভাসমান দোকানের জায়গায় দখল করাকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই পৌর শহরে দুই দোকানির মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই ভাই ছুরিকাহত ও আরেকজন আহত।

ছুরিকাঘাতে আহত দুই ভাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন অপর জনকে দিরাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।রবিবার (২৪ নভেম্বর) রাত আটটায় সুনামগঞ্জের দিরাই পৌরশহরের সেনমার্কেটের সামনে দিরাই বাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছুরিকাঘাতে আহতরা হলেন- কৃষ্ণ পালের ছেলে পিয়াজু বিক্রেতা স্বপন পাল (২৫) ও রিপন পাল (২৭)। অপর আহত হলেন- আচার বিক্রেতা জগদীশ ( ২৬) পাল। তারা সকলেই পৌর সদরের ২নং ওয়ার্ডের লামা হাটির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও খোঁজ নিয়ে জানা গেছে, দিরাই থানা পয়েন্টের সেন মার্কেটের সামনে ফুটপাতে ভাসমান দোকানের জায়গা দখল নিয়ে রিপন ও জগদীশের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে রাতে প্রথমে কথা কাটাকাটি ও পরে বাজার ব্রিজের পাশে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে কথা কাটাকাটি শেষে জগদীশ পাল বাজারের দিকে যাচ্ছিলেন। স্বপন পাল ও রিপন পাল জগদীশের পেছন থেকে হামলা করে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

এ সময় জগদীশ তার আচারের ভ্যানে থাকা চাকু দিয়ে দুই ভাইকে এলোপাতারী কোপ দেয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।কর্তব্যরত চিকিৎসক আশংকা জনক অবস্থায় স্বপন পাল ও রিপন পালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: