জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ০২:৩৫:৫৪ পূর্বাহ্ন

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।

মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। 

খায়রুল কবির রুমেন বলেন, ঘটনার সময় এম এ মান্নান ঢাকায় ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বিএনপি নিজেরাই কার্যালয়ে আগুন দিয়ে মামলাটি দায়ের করেছে। আদালতে এ ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জামিন মঞ্জুর করা হয়েছে।

গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।

উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় ২০ দিন কারাবাস করে জামিনে বের হন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন