জগন্নাথপুর মা দ ক সেবনের দায়ে ৫ জনকে কা রা দ ণ্ড
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

জগন্নাথপুর মা দ ক সেবনের দায়ে ৫ জনকে কা রা দ ণ্ড

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১০:০২:১৭ পূর্বাহ্ন

জগন্নাথপুর মা দ ক সেবনের দায়ে ৫ জনকে কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার ( ২৫ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কে দণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন জগন্নাথপুর পৌর এলাকার আব্দুল বসর মিয়ার ছেলে মতিন মিয়া ( ৩০ ), আব্দুল কাদির মিয়ার ছেলে আব্দুল হামিদ (২৪), আব্দুল আলীর ছেলে বাদল মিয়া (৫০), মুজামেল মিয়া ছেলে সুনাই মিয়া (৪৫) ও  ছাতক উপজেলা সিদরপুর গ্রামের ফয়জুর মিয়া ছেলে শানুর মিয়া (৫৫)। তাদের মধ্যে  মতিন মিয়া ও আব্দুল হামিদ কে চার দিন, বাদল মিয়া ও সুনাই মিয়া কে দুই দিন করে এবং শানুর মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

জানা গেছে, সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সেন্টু দেবনাথের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা কলকলিয়া ইউনিয়ন ও জগন্নাথপুর পৌর এলাকা বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে  গাঁজা সেবন ও মদ্যপানের দায়ে ৫ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়ার ভ্রাম্যমান আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জগন্নাথপুর সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন