শিক্ষার্থীদের মধ্যে সং ঘ র্ষ র ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ AM

শিক্ষার্থীদের মধ্যে সং ঘ র্ষ র ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০৩:৫৯:৫১ AM

শিক্ষার্থীদের মধ্যে সং ঘ র্ষ র ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: নিজস্ব


বর্তমান চলমান কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষর ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপ‌দেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়ক অবরোধ-সংঘর্ষ না করে তাদের দা‌বিগু‌লো আমাদের সাথে আলোচনা করলে এতো সমস‌্যা হতো না। এসব কলেজ এর ছাত্র প্রতি‌নিধি আছে শিক্ষক প্রতি‌নি‌ধি আছে তারা আমাদের সাথে আলোচনা করে সমস‌্যার সমাধান করতে পারে।

আজ মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) দুপুরে সুনামগ‌ঞ্জের তা‌হিরপুর উপ‌জেলার বি‌ভিন্ন হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধের জ‌রিপ কাজ প‌রিদর্শন শেষে এসব কথা বলেন।

সাংবা‌দিকদের এক প্রশ্নের জব‌াবে উপদেষ্টা বলেন,আমরা কঠোর কিভাবে হবো তারা তো আপনার আমার সন্তান। আমরা কার উপর কঠোর হবো। আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে একটা সমাধান দিতে। এসময় তি‌নি ছাত্রদের অনুরোধ করেলেন তারা যেনো রাস্তায় না ন‌ামে।

এসময় তিনি কৃষিপন্যের দাম বেশি নিয়ে বলেন, আমরা এবার সবার আগে এনশিওর করবো যাতে কৃষকরা তাদের ন্যায্যমূল্য পায়। মধ্যস্বত্বভোগীরা যেনো কোনো সুবিধা করতে পারে না। সার বীজের কোনো সংকট নেই বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: