সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে দিরাই রিপোর্টার্স ইউনিটির সভা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে দিরাই রিপোর্টার্স ইউনিটির সভা

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ০৯:৪৬:০৫ AM

 সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে দিরাই রিপোর্টার্স ইউনিটির সভা

ছবি : নিজস্ব


ভোরের কাগজের  দিরাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে সভা করেছে দিরাই রিপোর্টার্স ইউনিটি।

আজ শনিবার দুপুর ২টায় দিরাই জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আকতার সাদিকের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিল্লোল পূরকায়স্থ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, নিবার্হী সদস্য শিশির অধিকারী, সাবেক ইউপি সদস্য নিশি দাস, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান, কোষাধ্যক্ষ রবিনূর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, লেখক সুব্রত দাস, জন সরকার, শাহাবুদ্দিন প্রমুখ।

বক্তারা গত ৪ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জোসেফের বাসভবনে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ