সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইবরাহীম, নবাগত ওসি (তদন্ত) মো. জয়নাল হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি মো. সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাসুম বিল্লাহ, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মো. ছদরুল ইসলাম, চিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলী ইউপি চেয়ারম্যান আঙুর মিয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শাহাব উদ্দিন প্রমুখ।
সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা অবনতির বিভিন্ন ঘটনা তুলে ধরেন বক্তারা। এসময় জগন্নাথপুরের আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানানো হয়।
জৈন্তা বার্তা/আরআর




