জগন্নাথপুরে খেলাফত মজলিসের মতবিনিময়
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ AM

জগন্নাথপুরে খেলাফত মজলিসের মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০২:৩৯:১২ AM

জগন্নাথপুরে খেলাফত মজলিসের মতবিনিময়


বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর জগন্নাথপুর উপজেলা নেতৃবৃন্দের সাথে 'জুলাই-আগস্ট বিপ্লবের প্রত্যাশা, প্রাপ্তি ও আজকের প্রেক্ষিত' শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি মুফতি আকমল হুসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি হা. সৈয়দ জয়নুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমীর মাওলানা লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম (ওয়াক্কাস) জগন্নাথপুর উপজেলা আহবায়ক সৈয়দ ওযাইরুল ইসলাম মমনু, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা শামসুল হক্ব, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (ওয়াক্কাস) পৌর আহ্বায়ক মাওলানা ওয়ালি উল্লাহ ওলি।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুল বাসিত, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি মাওলানা মুতিউর রহমান শাষন্নবী, মজলিস নেতা ওলিউর রহমান চান মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রহমান জুয়েল, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মুহা. ওয়ালিউল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো. দিলওয়ার হোসেন প্রমুখ।

সভায় যেসব সিদ্ধান্তে সর্বদলীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হন সেগুলো হলো- ঐক্যবদ্ধ আঞ্চলিক প্লাটফর্ম তৈরি করায় ভূমিকা রাখা, মামলা বাণিজ্য বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ, মেলা ও যাত্রাপালার নামে নাচ, গান, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য প্রশাসনের সাথে আলোচনা করা, ইসকন সন্ত্রাসীদের দ্বারা আইনজীবী হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ ইসকন নিষিদ্ধ করার আহ্বান জানানো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: