ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভায় অংশ গ্রহন করতে আসলে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু বক্কর সিদ্দিক খুরমা দক্ষিণ ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র। তিনি খুরমা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা / জারা




