ছবি: নিজস্ব
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। খবর পেয়ে গাছগুলো জব্দ করেছে প্রশাসন। বুধবার (২৭ নভেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার স্থানীয় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমের সড়কে লাগানো সরকারি গাছ কেটে ফেলে দূর্বিত্তরা। বিষয়টি দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নজরে গেলে তিনি দোয়ারাবাজার থানায় কর্মরত পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে বুধবার দুপুরে গাছগুলা জব্দ করেন। পরে স্থানীয়দের জিম্মায় গাছগুলো দিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ।
জৈন্তাবার্তা / মনোয়ার




