ছবি নিজস্ব
২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহীদদের স্মরণে সুনামগঞ্জের শাল্লায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন শাল্লা উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহম্মদ, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, ছাত্র সমন্বয়ক তালহা অলি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব বাপন আহমেদ, ছাত্র প্রতিনিধি মো. কয়েস চৌধুরী, রাকিবুল হাসান, আহত ছাত্র রিয়ান মিয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব বিশ্বাস, এসআই আব্দুল জলিল, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার, মো. আমির মাহবুব ও উপজেলা পরিষদ জামে মসজিদের প্রেস ইমাম মো. এনামুল হক।
সভায় গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনাসহ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এবং আহতদের উন্নত চিকিৎসা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও তাঁদের পরিবারের নূন্যতম একজনকে সরকারি চাকরি দেয়ার জোরালো দাবি জানান বক্তারা।
স্মরণসভায় সমাজের নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/আরআর




