জগন্নাথপুরে এফআইভিডিবি কর্তৃক স্যাম-ম্যাম শিশুর পরিবারে শাক সবজি বীজ বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এফআইভিডিবি কর্তৃক স্যাম-ম্যাম শিশুর পরিবারে শাক সবজি বীজ বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ১০:৩১:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এফআইভিডিবি কর্তৃক স্যাম-ম্যাম শিশুর পরিবারে শাক সবজি বীজ বিতরণ

ছবি: নিজস্ব


হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে তীব্র অপুষ্ট ও মাঝারি অপুষ্ট (স্যাম,ম্যাম) শিশুর পরিবারে শাক সবজি বীজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিতরণ করা হয় ।

প্রথমে হাতে কলমে সবজি চাষের উপর প্রশিক্ষন শেষে তাদেরকে লালশাক, কলমিশাক, ডাটাশাক, মুলাশাক, পালংশাক ও মিষ্টিলাউসহ মোট ছয় ধরনের বীজ প্রদান করা হয়।

বীজ বিতরনে উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।এছাড়া উপস্থিত ছিলেন- প্রকল্পের নিউট্রিশন অফিসার- বিধান জন কস্তা, প্রজেক্ট অফিসার মো: তুহিন আলম, মনিটরিং অফিসার- মোজাফ্ফর তানবীর, ফিল্ড ফ্যাসিলিটেটর-আল আমিন আহমেদ জুনেদ, কমিউনিটি নিউট্রিশন ভলান্টিয়ার-শ্রাবন্তী দাস।

উপস্থিতিরা মনে করেন, শাক সবজি চাষে এলাকার জনগণের পুষ্টি চাহিদা পুরনে সহায়ক ভুমিকা পালন করবে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন