বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ১০/০৯/২০২৩ ০৮:৩৮:০৯ AM

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

ফাইল ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য নয়ন মিয়া ( ৬৫ ) নিহত হয়েছেন। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র।

রবিবার(১০ সেপ্টেম্বর) বিকালে ৩ টার দিকে উপজেলার বোগলাবাজার টু দোয়ারাবাজার সড়কের  বোগলাবাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের স'মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে যানাযায়, রবিবার(১০ সেপ্টেম্বর) বিকালে ৩ টার দিকে উপজেলার বোগলাবাজার থেকে বাড়ি ফেরার পথে বোগলাবাজার-দোয়ারাবাজার সড়কের মোল্লাপাড়া গ্রামের স'মিলের সামনে দিয়ে মোটরসাইকেল দ্রুত গতিতে যাওয়ার সময় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য নয়ন মিয়াকে ধাক্কা দেয়। এতে নয়ন মিয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে  মোটরসাইকেলটিসহ চালক উপজেলার লক্ষীপুর  ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সহিদের পুত্র ফজলু মিয়া(২৩)কে আটক করে থানায় নিয়ে আসেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি)মো: বদরুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ