এনটিভি অডিশনে সুযোগ পেল জগন্নাথপুরের ৬ মাদ্রাসা শিক্ষার্থী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ AM

এনটিভি অডিশনে সুযোগ পেল জগন্নাথপুরের ৬ মাদ্রাসা শিক্ষার্থী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৪ ১২:০১:৫৩ PM

এনটিভি অডিশনে সুযোগ পেল জগন্নাথপুরের ৬ মাদ্রাসা শিক্ষার্থী

ছবি: নিজস্ব


পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৪ প্রতিযোগিতায় এনটিভির অডিশনে সুযোগ পেল জগন্নাথপুর উপজেলার ৬ মাদ্রাসা শিক্ষার্থী।

শনিবার (৩০ নভেম্বর) পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যােগে সুনামগঞ্জ মডেল মসজিদে পুরো সুনামগঞ্জ জেলার শতাধিক ছাত্রের মধ্যে এই ৬ জনকে বাছাই করা হয়।

প্রতিযোগীতায় জেলা পর্যায়ে চান্স প্রাপ্তরা হলো- জালালপুর কাসিমুল উলুম মাদরাসা হতে ফুজায়েল আহমদ, সাইফুদ্দিন, আবু উবায়দা মাহদী, হাবিবুর রহমান ও টিএম হিফজুল কোরআন মাদরাসার হতে হাফিজ আবু তালহা, মাজিদুল ইসলাম। তারা আগামী রমজান মাসে এনটিভিতে প্রচারিত কুরআনের আলো প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে অংশ নিবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: