ছবি: সংগৃহীত
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জগন্নাথপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়।
শুরুতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্ট এসে সমাবেশে মিলিত হয়। ফেয়ার ফেইসের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবরের সভাপতিত্বে ও ছাত্রনেতা তাহের আল হামিদের পরিচালনায় এতে বক্তব্য দেন মাওলানা আবু আইয়ুব আনসারী, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌর আঞ্জুমানে আল ইসলাহর সাধারণ সম্পাদক বদর উদ্দিন আল আমিন, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সমাজসেবক মাওলানা জহিরুল ইসলাম জহির, শাহরিয়ার হুসেন, রাশেদ আহমদ মুরাদ, মাহবুব হাসান, ফেয়ার ফেইসের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, পৌর তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, স্টুডেন্টস কেয়ারের ধর্ম সম্পাদক হাফেজ মামুন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন নাবিল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র। এখানে আমরা সবাই ভাই ভাই। ভারত সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চাচ্ছে, এর বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সমাবেশে অ্যাডভোকেট আলিফ হত্যাকারিদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




