জগন্নাথপুরে ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৪ ০৯:০৯:১৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্যাহ’র সঙ্গে জগন্নাথপুরের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার( ২ ডিসেম্বর)  দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাবিটা কমিটি নীতিমালা অনুযায়ী যথাযথভাবে গঠনে ইউএনও’র ভূমিকা প্রত্যাশা করেন।

এসময় জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো: সানোয়ার হাসান সুনু, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সাংবাদিক আলী আহমেদ, আমিনুল হক সিপন, গোবিন্দ দে, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান জিয়া, জুয়েল আহমেদ, ইকবাল হোসেন, সুমিত রায় প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যাহ সাংবাদিকের সহযোগিতা কামনা করেন ও প্রেসক্লাব নেতৃবৃন্দের নিয়ে সবধরণের কাজের আশ্বাস দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন