ছবি: নিজস্ব
দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের কারণে আলু ও পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাহিরে এবং আইনে নিষিদ্ধ বাজারে খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা ক্যাব। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সমাজসেবক নুরুল হাসান আতাহের, জেলা স্বাস্থ্য অধিকার ফোরকমের যুব বিষয়ক সম্পাদক মো. শেরুজ্জামান, জেলা ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন প্রমুখ।
মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেন ক্যাব নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / এম সি




