সাঈদীকে নিয়ে পোস্ট: অব্যাহতি দেয়া ২ নেতাকে দলে ফিরিয়ে নিলো ছাত্রলীগ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

সাঈদীকে নিয়ে পোস্ট: অব্যাহতি দেয়া ২ নেতাকে দলে ফিরিয়ে নিলো ছাত্রলীগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৫:২৬:৫৮ AM

সাঈদীকে নিয়ে পোস্ট: অব্যাহতি দেয়া ২ নেতাকে দলে ফিরিয়ে নিলো ছাত্রলীগ

সাঈদীর মৃত্যুতে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন অনেক ছাত্রলীগ নেতা


মানবতাবিরোধী অপরাধে আজীবন দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে সমবেদনা জানিয়ে পোস্ট করায় সুনামগঞ্জের জগন্নাথপুরে অব্যাহতি পাওয়া পাঁচ ছাত্রলীগ নেতার মধ্যে দুজনের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে নিয়েছে উপজেলা ছাত্রলীগ।

রোববার রাতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রত্যাহার আদেশ পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন—উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ ও মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম হোসাইন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত গণমাধ্যমকে বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপের সঙ্গে পুনরায় আর জড়িত হবেন না শর্তে ওই দুই নেতা লিখিত আবেদন করেছিলেন।

পরিপ্রেক্ষিতে তাদের ওপর থেকে অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে ভবিষ্যতে কাউকে এমন ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়ে পোস্ট করায় গত ২১ আগস্ট পাঁচ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেয় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ।

ডি ডি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ