ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ সহ ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা যায়, দিরাই উপজেলার রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সাথে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে করতে রাড়ইল গ্রামে যায় দিরাই থানা পুলিশ। মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে চলে আসার পরেই দু'পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। যা অবশেষে সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষের লোকজন। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৭জন গুলিবিদ্ধ সহ ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের দাবি আহতদের সংখ্যা ৩০জনের।
বিষয়টি করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ওই গ্রামটিতে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭জন গুলিবিদ্ধসহ মোট ১১জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা অস্ত্র উদ্ধার ও আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছি।
জৈন্তাবার্তা / মনোয়ার




