তাহিরপুরে হা না দা র মুক্ত দিবস পালিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

তাহিরপুরে হা না দা র মুক্ত দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ০৫:৪৮:৫৪ পূর্বাহ্ন

তাহিরপুরে হা না দা র মুক্ত দিবস পালিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এইদিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক বাহিনী পিছু হটে এবং শত্রুমুক্ত হয় তাহিরপুর।

বোধবার  (৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের  আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেমের  সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস শাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা জামায়াত আমির অধ্যাপক রোকন উদ্দিন,বীর মুক্তিযুদ্ধা হারুন রশীদ,  জেলা বি এনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী,চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,  সাবেক সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বি এনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক একে এম নাসের উজ্জল,তাহিরপুর সদর ইউনিয়ন বি এনপির সাধারন সম্পাদক বাদল মিয়া, উপজেলা কৃষক দল আহব্বায়ক লুৎফর রহমান,  তাহিরপুর উপজেলা যুবদল সভাপতি এনামুল হক এনাম, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সদর ইউনিয়ন যুবদল সভাপতি বারিক মিয়া,স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহিন মেম্বার, সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান,যুবদল নেতা জাহাঙ্গীর আলম,  তাহিরপুর উপজেলা ছাত্র স্বমন্নয়ক রাহুল,ছাত্রদল নেতা রাব্বী, সাংবাদিক শওকত হাসান,মনিরাজ, তৌহিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় তাহিরপুর উপজেলা টেকেরঘাট সাব সেক্টরের অধীনে একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। মেজর মোসলেম উদ্দিন এবং তাঁর নেতৃত্বে এ অঞ্চলের বাঙালি মুক্তিকামী ছেলেরা পাক বাহিনীর উপর আক্রমণ করে। বাঙালি দামাল ছেলেদের কৌশলী আক্রমণের মুখে এক পর্যায়ে পাক বাহিনী পিছু হটে এবং তাহিরপুর ছেড়ে পালিয়ে যায়। এভাবেই শত্রুমুক্ত হয় তাহিরপুর।

মুক্তিযোদ্ধের সময় এ অঞ্চলে প্রথম শাহাদাৎ বরণ করেন বীর প্রতীক শহীদ সিরাজুল ইসলাম। টেকেরঘাটে তাঁর সমাধি রয়েছে। তাছাড়া বীর প্রতীক শহীদ সিরাজুল ইসলামসহ নাম না জানা অনেক মুক্তিযোদ্ধাকে টেকেরঘাটে সমাহিত করা হয়েছে। তাঁদের স্মৃতি রক্ষায় টেকেরঘাটে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন