ছাতকে দু’পক্ষের সং ঘ র্ষে এক ব্যক্তির মৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ছাতকে দু’পক্ষের সং ঘ র্ষে এক ব্যক্তির মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ১০:৪৫:১৮ পূর্বাহ্ন

ছাতকে দু’পক্ষের সং ঘ র্ষে এক ব্যক্তির মৃ ত্যু

প্রতীকী ছবি


ছাতকে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরিফ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও সংলগ্ন জমিতে রশি দিয়ে গরু বাঁধাকে কেন্দ্র করে মৃত সাহেব আলীর ছেলে আরিফ উদ্দিন ও মৃত উস্তার আলীর ছেলে আখলুছ আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়। গুরুতর আহত আরিফ উদ্দিনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, আরিফ উদ্দিনের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিকেলেই প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।এ ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সংঘর্ষে আহত আরিফ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন