মধ্যনগরে বাজারের গোদাম আগুন, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

মধ্যনগরে বাজারের গোদাম আগুন, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৯:২৪:৪৭ AM

মধ্যনগরে বাজারের গোদাম আগুন,  ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় একটি গোদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বংশীকুন্ডা বাজারের শুটকি ব্যবসায়ী জালাল মিয়া (৫০), কাঁচামাল ব্যবসায়ী সুরঞ্জন সরকার(৪৫) ও জাহারুল (৩৭) এর গোদাম ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায় , সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বংশীকুন্ডা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই গোদাম ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের ব্যবসায়ী-জনগণের দীর্ঘ আধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অ:দা: শীতেষ চন্দ্র সরকার বলেন,' অগ্নিকান্ডের বিষয়টি শুনেছি। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ