ছবি: নিজস্ব
সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের কৃষক শুকুর আলী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন করেন নিহতের পরিবার ও স্বজনরা। এসময় বক্তব্য রাখেন নিহতের ছেলে আশরাফ আলী, স্ত্রী ফাতেমা খাতুন, প্রতিবেশী আম্বিয়া আক্তার।
মানববন্ধনে নিহতের পরিবাররা দাবি করে বলেন, দীর্ঘদিন ধরে আদালত আর থানায় ধরনা দিয়েও কোনো ধরনের প্রতিকার পাচ্ছেননা তারা। শুকুর আলী হত্যার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসছে। মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদান করাসহ হয়রানির অভিযোগ করে হত্যাকারীদের ফাঁসি দাবি নিহতের স্বজনদের।
উল্লেখ্য, জমিতে গুরু খাস খাওয়াকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৮ মার্চ প্রতিপক্ষের হামলায় নিহত হন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের শুকুর আলী। এই ঘটনায় প্রতিবেশী ময়না মিয়াসহ ৭ জনকে আসামি করে মামলা করেন নিহতের ছেলে আশরাফ আলী।
জৈন্তাবার্তা / মনোয়ার




