ছবি: নিজস্ব
দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলহাজ্ব আতাউর রহমান ও সেক্রেটারি রফিকুর রহমান নির্বাচিত।
গত বুধবার (৪ ডিসেম্বর) সন্ধায় নরসিংপুর ইউনিয়ন জামায়াতের অফিসে আয়োজিত সাধারণ সভায় ইউনিয়নে রোকনদের প্রতক্ষ্য ভোটের মাধ্যমে জামায়াতের সম্মানিত ইউনিয়ন নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন।এতে নায়েবে আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ আবুল কালাম আজাদ।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ হারুন অর রশীদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান।
এসময় দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




