জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ PM

জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০২:৩০:৩৮ AM

জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ


হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুর। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এই সংগঠন। সংগঠনের সদস্য ও জীবন সদস্যদের অর্থায়নে শীতবস্ত্র কিনে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গরিব, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হুসেনের পরিচালনায় জগন্নাথপুর পৌর পয়েন্টে শীতবস্ত্র (কম্বল) বিতরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে শীতবস্র বিতরণের উদ্বোধন করে স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ পৌর শাখার সেক্রেটারি মাওলানা বদর উদ্দিন আল আমিন, সমাজকর্মী শামিম আহমদ ও সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ।

আরও বক্তব্য দেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাবেক সভাপতি মাছুম মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য জামাল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য কোহিনুর রহমান, সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল, সহ-সভাপতি তারেক মাহমুদ জয়, যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক 

মুহিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন নাছিফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিক্ষা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রাহিম আহমদ, সহ-শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রুমন আহমদ, প্রচার সম্পাদক সাবাজ মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম, প্রবাসী সদস্য মুহিত, সাইফুর, সাহেদ, আশিকুর, নাদিম, মেহরাব প্রমুখ।  

বক্তারা বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে এটি। শিক্ষার পাশাপাশি অসহায় মানুষের সার্বিক সহায়তা করে আসছে এই সংগঠন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: