মডেলকে গ্রে প্তা রে র ভয় দেখিয়ে হাতিয়ে নিলো লাখ টাকা!
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM

মডেলকে গ্রে প্তা রে র ভয় দেখিয়ে হাতিয়ে নিলো লাখ টাকা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০৩:৪২:৪০ AM

মডেলকে গ্রে প্তা রে র ভয় দেখিয়ে হাতিয়ে নিলো লাখ টাকা!

ছবি: সংগৃহীত


শিশু এবং মাদক পাচারের অভিযোগ নিয়ে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ফোন; কল পেয়েই স্তম্ভিত হয়ে যান শিবাঙ্কিতা দীক্ষিত নামে এক ভারতীয় মডেল। কারণ তিনি তখন শুনতে পান, তার নামে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে! শুধু তাই নয়, এক পর্যায়ে হুমকি দিয়ে বলা হয়, গ্রেপ্তারি সমস্যা এড়াতে চাইলে টাকা দিয়ে সমাধান করা যাবে। এক পর্যায়ে সেই হুমকিদাতাদের টাকা দিতেও রাজি হন ওই মডেল, যার পরিমাণ ছিল প্রায় লাখ টাকা!  

আদতে এটি ছিল একদল প্রতারক চক্রের কারসাজি। সিবিআই অফিসারের পরিচয় দিয়ে সেই মডেলের কাছে আসে কলটি। বিষয়টি পুলিশের কানেও গেছে। পুলিশ জানিয়েছে, আচমকা এরকম অভিযোগে বিচলিত হয়ে পড়েন ওই মডেল। মূলত সাইবার প্রতারণার শিকার তিনি।

পুলিশ আরও জানিয়েছে, উদ্বেগ আর দুর্ভাবনায় ধরতেই পারেননি যে, তিনি সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছেন। পুলিশকে ওই মডেল জানিয়েছেন, ওই ‘সিবিআই অফিসার’ তাকে প্রায় দুই ঘণ্টা ধরে নানাভাবে হুমকি এবং ভয় দেখাতে থাকেন। শুধু তা-ই নয়, টাকা না দিলে হাজতে পাঠানোরও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সেই মডেলের দাবি অনুসারে, ধাপে ধাপে প্রায় দু’ঘণ্টা ধরে তাদের মধ্যে কথোপকথন চলে। তার মধ্যেই ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। শেষে নিজেকে বাঁচাতে চাপের মুখে সাইবার অপরাধীদের দাবি মেনে নেন মডেল শিবাঙ্কিতা। তাদের দাবি মতো ৯৯ হাজার রুপি দেন বলেও জানিয়েছেন মডেল

কিন্তু সেই মডেলের বোধ উদয় হয় যখন বুঝতে পারেন তিনি সাইবার প্রতারণার শিকার। পুলিশকে বিষয়টি জানান, একটি অভিযোগ দায়ের করেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব