তাহিরপুর সীমান্তে অবৈধ অস্ত্রসহ তিনজন আটক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ PM

তাহিরপুর সীমান্তে অবৈধ অস্ত্রসহ তিনজন আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ১১:০০:২৪ AM

তাহিরপুর সীমান্তে অবৈধ অস্ত্রসহ তিনজন আটক

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিদেশি অবৈধ অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০৬ ডিসেম্বর) রাতে আটকের বিষয়ে প্রেস ব্রিফিং করেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

আটককৃতরা হলো, তাহিরপুরের বড়ছড়া গ্রামের আলতু মিয়ার ছেলে জালাল মিয়া (২৩),আবুল মেকারের ছেলে রাজু মিয়া (২১) ও নুর আহমেদের ছেলে রাসেল মিয়া(২৫)।

দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার ও তিনজনকে আটক করা হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানান বিজিবির সেক্টর কমান্ডার।

তিনি বলেন, তাহিরপুরের নাজমুল নামে এক যুবক ওই উপজেলার সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য এই লং রেঞ্জ শুটিং রাইফেলটি অবৈধভাবে ভারত থেকে নিয়ে এসেছে।

তবে সেই অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার আগেই আমরা তার তিন সহযোগীকে আটক করা হয়েছে এবং নাজমুলকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: