ছবি : সংগৃহীত
সুনামগঞ্জে লং রেঞ্জ শুটিং রাইফেলসহ তিন যুবককে আটককে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ডিসেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ ২৮ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।
এর আগে আজ দুপুরে জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
আটক মো. রাজু আহমেদ (২১), মো. জালাল মিয়া (২৩) ও মো. রাসেল মিয়া (২৫) তাহিরপুর উপজেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে সিলেট অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্রসহ তাঁদের আটক করা হয়। সন্ত্রাসী কার্যক্রমের জন্য এই অস্ত্র ভারত থেকে নিয়ে আসা হয়েছে।’
তিনি আরও জানান, তাহিরপুরে সীমান্ত এলাকার নাজমুল হোসেন নামে এক সন্ত্রাসী এই অস্ত্র ভারত থেকে এনেছে। তাঁকে গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলে অস্ত্র আনার আসল উদ্দেশ্য জানা যাবে। এবং আটক এই তিন যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
জৈন্তাবার্তা / রহমান




