দোয়ারাবাজার সীমান্তে ১৬ লাখ টাকার রসুন জ ব্দ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ PM

দোয়ারাবাজার সীমান্তে ১৬ লাখ টাকার রসুন জ ব্দ

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০২:৪২:০৪ AM

দোয়ারাবাজার সীমান্তে ১৬ লাখ টাকার রসুন জ ব্দ


সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বাংলাবাজার বিওপি ক্যাম্পের অভিযানে ৪ হাজার কেজি রসুন ও চিনি আটক করা হয়েছে। আটককৃত পণ্যের বাজারমূল্য ১৬ লক্ষ টাকা।

শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্ত দিয়ে পাচারকালে এসব পণ্য আটক করে বিজিবি। 

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাই পথে পাচারকালে এসব পণ্য জব্দ করা হয়। আটককৃত পণ্যসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: