বাংলাদেশের হিন্দু নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মি থ্যা চা র করছে: মতিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ PM

বাংলাদেশের হিন্দু নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মি থ্যা চা র করছে: মতিন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৫:২১:১১ AM

বাংলাদেশের হিন্দু নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মি থ্যা চা র করছে: মতিন

ছবি: নিজস্ব


বাংলাদেশের হিন্দু সম্প্রাদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মানঞ্জুর আল মতিন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সাথে নিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার শিকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

মাঞ্জুর আল মতিন বলেন, বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, হিন্দু মুসলিম সবার বাংলাদেশ। সেকারণে ভাই- ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে, এটা এই মুহুর্তে সবচেয়ে জরুর, এটা সবাইকে মনে রাখতে হবে৷ 

তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সত্যই আমাদের একমাত্র হাতিয়ার। যে ঘটনা ঘটেছে তা আমরা স্বীকার করতে হবে, তার প্রতিবিধানের চেষ্টা করবো। তাহলেই অনেক অনেক গুজব ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা ভারতের গণমাধ্যম যে মিথ্যাচার প্রতিনিয়ত করছে সেগুলোর বিরুদ্ধে সত্যই হউক আমাদের  হাতিয়ার। তাই ঘটনা স্বীকার করে প্রতিবিধান করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। 

এসময় তিনি দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে বলেন, এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। আমরা চাই এই ধরনের ঘটনা আর কখনোই না ঘটে। এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণও বাড়িয়ে বলছে। সরেজমিনে আসলে হামলার বিষয়টি পরিষ্কার হবে। মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদের শিশুসহ পালিয়ে যাওয়া এটা আমার বাংলাদেশে হতে পারে না। এরা আগেও দীর্ঘদিন সম্প্রতির সাথে বসবাস করছিলেন।

তিনি আরও বলেন, কারা এই ঘটনার পেছনে ইন্দন দিচ্ছে সেটা খুঁজে বের করা জরুরী। এটার পেছনে আরও শক্তি রয়েছে। কারা এই মানুষ গুলোকে উত্তেজিত করছে, এক জায়গায় জড়ো করছে, কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

মতিন বলেন, সরকারের কাছে আমি দুইটা দাবি রাখি, একটি এই হামলার বিচার করতে হবে ও আরেকটি যে বাড়িঘরের ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ দিতে হবে। 

তিনি বলেন, ক্ষেত্রবিশেষে এধরনের ঘটনায় ধামাচাপা দেওয়ার প্রবণতা আমাদের পুরানো প্রশাসনের মধ্যে থেকে গেছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রীতম দাশ, তাজনুভা জাবিন, ডা. সারা আহমেদ শ্রাবন্তী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য মাসুদ রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: