জগন্নাথপুরে আড়াই মাসের মাথায় ওসি বদলি, নতুন ওসির যোগদান
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ PM

জগন্নাথপুরে আড়াই মাসের মাথায় ওসি বদলি, নতুন ওসির যোগদান

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৮:১৬:১৭ AM

জগন্নাথপুরে আড়াই মাসের মাথায় ওসি বদলি, নতুন ওসির যোগদান

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে যোগদানের আড়াই মাসের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে সুনামগঞ্জ পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

নতুন ওসি হিসেবে শনিবার( ৭ ডিসেম্বর)  সকালে জগন্নাথপুর থানায় যোগদান করেছেন মো. রুহুল আমীন। তিনি এরআগে জেলার ছাতক থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, ওসি মোখলেছুর রহমান আকন্দ গত ২২ সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় যোগদান করে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান (পিপিএম)।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: