দোয়ারাবাজার সীমান্তে ৩৫ লক্ষ টাকার পণ্য আ ট ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ PM

দোয়ারাবাজার সীমান্তে ৩৫ লক্ষ টাকার পণ্য আ ট ক

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ০৩:০৭:২০ AM

দোয়ারাবাজার সীমান্তে ৩৫ লক্ষ টাকার পণ্য আ ট ক


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে অবৈধপথে পাচারকালে বিপুল পরিমাণ শুঁটকি, কমলা ও চিনি আটক করেছে বিজিবি। আটককৃত পণ্যের বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা।

রোববার সকাল ৭টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বাংলাবাজার বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব পণ্য আটক করেন। 

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: