দোয়ারাবাজার সীমান্তে দেড় কোটি টাকার পণ্য আ ট ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০১ PM

দোয়ারাবাজার সীমান্তে দেড় কোটি টাকার পণ্য আ ট ক

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ১১:২০:৩৮ AM

দোয়ারাবাজার সীমান্তে দেড় কোটি টাকার পণ্য আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পথে পাচারকালে বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের পণ্য আটক করা হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) রাত ১ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকা মাতুরতলা ব্রিজে অভিযানে চালিয়ে একটি ট্রাকবর্তী  কমলা,শুটকি,চিনি ও রশুন জব্দ করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি (বাংলাবাজার বিওপি) ক্যাম্পের টহল দল। 

এর আগে,রবিবার সন্ধায়  সোনালী চেলা বিওপি ক্যাম্পের অভিযানে বাংলাদেশ অভ্যন্তরে (১২৪১ আন্তর্জাতিক পিলার)  উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রিপুর এলাকায় ধান ক্ষেতের বিতর  হতে ৭২ হাজার টাকা মূল্যের  ৪৮ পিছ ভারতীয় মদ আটক করে বিজিবি।আটককৃত পণ্যবহনকারী ট্র্যাকসহ মালামালের মূল্য দেড় কোটি টাকা।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান,

 সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: