দোয়ারাবাজারে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ ইব্রাহিমের লা শ উদ্ধার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ PM

দোয়ারাবাজারে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ ইব্রাহিমের লা শ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০১:৪০:৩৮ AM

দোয়ারাবাজারে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ ইব্রাহিমের  লা শ উদ্ধার

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে  নিখোঁজের দু'দিন পর গ্রামের পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৮) নামে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার  ( ৯ ডিসেম্বর ) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেক'র পুত্র মাইন উদ্দিনের নির্মানাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ইব্রাহীম খলিলুল্লাহ ওই গ্রামের ইদ্রিস আলী পুত্র। 

সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলতে বের হয়ে  আর বাসায় ফিরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এবং ওইদিন নিখোঁজের সন্ধানে এলাকাজুড়ে মাইকিং করা হয়। রোববার দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। 

সোমবার সকালে বাচ্চারা পরিত্যক্ত বাড়ির উঠোনে খেলাধুলার সময় ঘরে বল খুঁজতে গিয়ে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে সুর চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরাদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ওসি মো:জাহিদুল হক জানান, লাশ উদ্ধার করো ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: