ছবি: নিজস্ব
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এক বিশেষ অভিযানে গৃহবধূ শামসুন্নাহার বেগম (৩৫) হত্যা মামলার অন্যতম আসামী হোসেন মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধায় দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক'র নিদর্শনায় (তথ্য প্রযুক্তির মাধ্যমে) ও এসআই মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে ছাতক থানাধীন টেটিয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। গ্রেফতারকৃত আসামী হোসেন মিয়া বাজিতপুর গ্রামের আরিফ উল্লাহ'র পুত্র।
এর আগে, চলতি বছরের ১৩ নভেম্বর উপজেলার বাজিতপুর গ্রামে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে রাত ৯ টার দিকে নিহত হয় ওই গ্রামের সুনাই মিয়া'র মেয়ে শামসুন্নাহার বেগম।
জৈন্তাবার্তা / রহমান




