জগন্নাথপুরে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সা ক্ষ র তা কর্মসূচী অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সা ক্ষ র তা কর্মসূচী অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০৪:৫৬:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সা ক্ষ র তা কর্মসূচী অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সিটি এজেন্ট ব্যাংকিং এর আয়োজনে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে রানীগঞ্জ মধ্য বাজারে সিটি ব্যাংক গ্রাহক পর্যায়ে এই আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ বাজার সিটি এজেন্ট ব্যাংকিং এর ম্যানেজিং ডাইরেক্টর সাংবাদিক গোলাম সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিটি এজেন্ট ব্যাংকিং এর সিলেট রিজিনার হেড মীর আবু সায়েম, সিলেট এরিয়া ম্যানেজার সুধেন্দু রঞ্জন দত্ত, মৌলভীবাজার জেলার এজেন্ট মনিটরিং অফিসার বিপ্রেশ তালুকদার, সিটি এজেন্ট ব্যাংকিং রানীগঞ্জ বাজার শাখার গ্রাহক সাংবাদিক শাহ এস এম ফরিদ, সাংবাদিক আল আমিন ইসলাম, মিজানুর রহমান মিজান, শাহেদ তালুকদা, আরজু মিয়া, গোলাম আহমদ প্রমুখ। সিটি ব্যাংক কর্মকর্তারা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সেবার বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।

সিটি এজেন্ট ব্যাংকিং রানীগঞ্জ বাজার শাখায় সময়মতো টাকা উত্তোলন, বন্ধের দিন সহ রেমিট্যান্সের টাকা প্রতিদিন দিনে ও রাতে প্রদান করা করা এবং ব্যাংকের সকল সুযোগসুবিধা পাওয়ায় গ্রাহকরা সন্তুষ্টির কথা জানান। এসময় রানীগঞ্জ বাজার সিটি এজেন্ট ব্যাংকিং এর শতাধিক গ্রাহক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন