জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৮ PM

জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০২:৩২:৪২ AM

জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জগন্নাথপুরে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ


সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন মাস পর শিশুধর্ষণ মামলার পলাতক আসামি জয়নুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত মধ্যরাতে (১৩ সেপ্টেম্বর) তাকে ধরতে সিলেটের দক্ষিণ সুরমার গোয়ালগাঁও এলাকায় অভিযান চালায় জগন্নাথপুর থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত জয়নুল জগন্নাথপুর উপজেলার শিরামিসি গ্রামের মৃত আরির মিয়া ছেলে।

পুলিশ জানায়, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদবোয়ালি গ্রামের ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়নুল ইসলামের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা দায়ের হয়। এরপর থেকে জয়নুল পলাতক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা জগন্নাথপুর থানার চৌকশ পুলিশ অফিসার এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি জয়নুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দক্ষিণ সুরমা থানা পুলিশ আমাদের সহযোগিতা করেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আসামিকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর রোববার অভিযুক্ত ‘ধর্ষণকারীকে’ দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবিতে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

প্রসঙ্গত, গত ৩০ মে মাদরাসা ছাত্রী (১০) নানার বাড়ি থেকে শুটকি নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। পরে ৩ জুন ওই শিশুটির মা বাদী হয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদবোয়ালি গ্রামের জয়নুল ইসলামের (৪০) বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত জয়নুল ইসলাম পলাতক ছিলেন।

SH