জগন্নাথপুরে অ গ্নি কা ন্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষ*তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অ গ্নি কা ন্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষ*তি

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ০৩:৪৭:০৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অ গ্নি কা ন্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষ*তি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুনে পুড়ে গুরুতর আহত হন সাইজুল মিয়া (২০) নামের এক তরুণ। তিনি উপজেলার চিলাউড়া (পুঞ্জিপাড়া) এলাকার বাছিত মিয়ার পুত্র। আহত সাইজুল মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিলাউড়া (পুঞ্জিপাড়া) নামক স্থানে ময়না মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসিত মিয়া, আঙ্গুর মিয়া, ময়না মিয়া, শফিক মিয়া, রামিম মিয়া, আহাদ আলী নিঃস্ব হয়ে গেছেন।


স্থানীয় লোকজন জানান, অগ্নিকান্ডে ৪ টি গরু, হাঁস, নগদ টাকা, দেড়শত মন ধান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এসময় হতদরিদ্রদের পরিবারদের ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন। অগ্নিকান্ডে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় লোকজন আরো জানান, জগন্নাথপুর ফায়ার সার্ভিসে বারবার যোগাযোগ করে দেখা মিলেনি। তাই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিভাতে গিয়ে ততক্ষণে সব শেষ হয়ে যায়।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল।

এদিকে, ফায়ার সার্ভিসের অবহেলার কারণে শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরপয়েন্ট ক্ষুব্ধ চিলাউড়া গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন