শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় প্রা ণ গেল যুবকের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় প্রা ণ গেল যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ১০:২০:১০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় প্রা ণ গেল যুবকের

প্রতীকী ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারে পিকআপের ধাক্কায় মো. জাকারিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন৷

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার পাগলা বাজারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ নিহত যুবক পাগলা শত্রুমর্দন গ্রামের মৃত আসকর আলীর পুত্র৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পাগলা বাজারে পথচারী যুবক মো. জাকারিয়াকে একটি পিকআপ স্বজোড়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এরপর হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে৷

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্বাস আলী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ আছে৷

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন