জামিন পেলেন আল্লু অর্জুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

জামিন পেলেন আল্লু অর্জুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ১১:৪৩:১৩ পূর্বাহ্ন

জামিন পেলেন আল্লু অর্জুন

ছবি: সংগৃহীত


ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে চিক্কাদপল্লী থানার পুলিশ।  

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তার উপস্থিতিতে ভক্তদের ভিড় সামলাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর স্বামী ১১ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চিক্কাদপল্লী থানায় নিয়ে যাওয়ার পর নিম্ন আদালতে হাজির করা হয়। আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আদালতের রায়ের পর আল্লু অর্জুনের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়। সন্ধ্যায় তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।  

 ‘পুষ্পা টু’ প্রিমিয়ারের ঘটনায় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন। অভিযোগের প্রেক্ষিতে অভিনেতা ও তার দেহরক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় আল্লু অর্জুনের দেহরক্ষীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।  

আল্লু অর্জুন এর আগেও হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেছিলেন। তার আইনজীবীরা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারসহ সব কার্যক্রম স্থগিতের অনুরোধ করেন। তবে শুক্রবার সকালে তার গ্রেপ্তারের পর সেন্ট্রাল জেলে পাঠানো হয়।  

 ইন্ডিয়া টুডে জানায়, থানায় জবানবন্দি দেওয়ার পর অভিনেতাকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়। আইনজীবীরা আশা করছেন, আগামী দিনে মামলাটি নিষ্পত্তি হবে।  

নন্দিত অভিনেতার জামিন পাওয়ার খবরে স্বস্তি পেয়েছেন তার ভক্তরা। তবে এই মামলার চূড়ান্ত রায় কী হয়, তা সময়ই বলে দেবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি