দোয়ারাবাজার সীমান্তে পাচারকালে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ PM

দোয়ারাবাজার সীমান্তে পাচারকালে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ০৫:০২:২৯ AM

দোয়ারাবাজার সীমান্তে পাচারকালে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পথে পাচারকালে বিপুল পরিমান কমলা,ফুচকা ও চিনি আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বাংলাবাজার ক্যাম্পের অভিযানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে  এসব পণ্য আটক করে বিজিবি। আটককৃত পণ্যের বাজার মূল্য  ৬০ লক্ষ টাকা  একইদিনে উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাফার্জ বিজিবি ক্যাম্পের অধিনস্থ শ্রীপুর এলাকা হতে  বিপুল পরিমানে ভারতীয় মদের চালান আটক করে বিজিবি।

শনিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: