ছবি: নিজস্ব
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার পুর্বমাছিমপুর গ্রামের মো.এমরান হোসেন (২৮), মো.শাজাহান মিয়া( ২২), নৈনগাঁও গ্রামের আলিম মিয়া (২২) ও ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের সুলতান মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক। ওসি বলেন, গত ৩ ডিসেম্বর আকাশ দাস নামের এক যুবক তার ফেসবুক আইডি থেকে ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেয়। এই পোষ্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। এসময় উত্তেজিত জনতা মংলারগাঁও গ্রামের বেশ কিছু হিন্দু বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। পরে পুলিশ আকাশ দাসের নামে ডিজিটাল নিরাপত্তা ও ধর্মঅবমাননার মামলায় গ্রেফতার করে। বর্তমানে আকাশ দাস জেল হাজতে আছে।
তবে ৩ ডিসেম্বর রাতেই আকাশ দাসে চাচা ও কিছু আত্মীয়দের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা করে। একজন ধর্ম অবমাননা করায় কেউ আইন হাতে তুলে নিতে পারে না। ফলে পুলিশ বাদি হয়ে ১২ জনের নাম উল্ল্যেখ করে ১৭০ অজ্ঞাত ব্যাক্তির নামে মামলা দায়ের করা হয়। সেই মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
জৈন্তাবার্তা / এম সি




