জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ : ভন্ড কবিরাজ গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ : ভন্ড কবিরাজ গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০৫:২৪:৩০ AM

জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ : ভন্ড কবিরাজ গ্রেফতার

ছবি : সংগৃহিত


সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল খুঁজে দেবার নাম করে এক ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ শহিদ মিয়া (৩৫)-কে পুলিশ গ্রেফতার করেছে। ভন্ড কবিরাজ শহিদ জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাসিন্দা।


অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একটি মোবাইল চুরির ঘটনায় ওই কিশোরী মা ও ছোটবোনের সাথে কবিরাজের কাছে যায়। এসময় ভন্ড কবিরাজ মোবাইল খুঁজে বের করে দিবে এই মর্মে আশ্বস্ত করে কিশোরীর মা ও ছোট বোনকে পাঁচটি জবা ফুল ও গোলাপ জল নিয়ে আসার জন্য বলে। কবিরাজের কথা মতে মেয়েকে রেখে জবা ফুল ও গোলাপ জল আনতে জান মা।


কিশোরীর মা ও ছোটবোনের অনুপস্থিতিতে কবিরাজ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীর মা এলে মেয়েটি বাড়িতে গিয়ে মাকে সবকিছু খুলে বলে। সব শুনে কিশোরীর বাবা-মা থানায় গিয়ে অভিযোগ দিলে ভন্ড কবিরাজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।


এ ব্যাপারে কিশোরীর মা জানান, আমার মেয়ে সেখানে ভয়ে মুখ খুলেনি। বাড়িতে এসে আমাকে ঘটনা জানিয়েছে। আমার মেয়ের যে সর্বনাশ করেছে আমি এর উপযুক্ত বিচার চাই।


মেয়ের বাবা বলেন, ভন্ড কবিরাজ আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করি।


এ ব্যাপারে অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামীকে বুধবার আদালতে কাল প্রেরণ করা হবে। ইতিমধ্যে কিশোরীকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

A/B



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ