দোয়ারাবাজারে ধ র্ষ ণ মা*মলার আসামী বাছির গ্রে ফ তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ধ র্ষ ণ মা*মলার আসামী বাছির গ্রে ফ তা র

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৪:০২:৪৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ধ র্ষ ণ মা*মলার আসামী বাছির গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামী বাছির আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মো.শাহাবুদ্দিনের পুত্র। 

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

রবিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

এর আগে, গত ৮ ডিসেম্বর (বুধবার) রাত ১২ টায় রসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। এতে শনিবার (১৪ ডিসেম্বর) ভিকটিমের ভাই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়. ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের অপ্রাপ্ত বয়স্ক (১৭) ভিকটিমের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো সোনাপুর গ্রামের শাহাবুদ্দিনের পুত্র ও তিন সন্তানের জনক বাছির আহমদের। ঘটনার দিন ধর্ষক বাছির আহমদের স্ত্রী বাড়িতে না থাকায় দীর্ঘ এই প্রেমের সুবাদে বিবাহ করার প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে তার শুয়ার ঘরে এনে ও ধর্ষণ করে। পরেরদিন সকালে বাছির আহমদ ভিকটিমকে বিবাহ না করার অস্বীকৃতি জানিয়ে ঘরে থেকে জোরপূর্বক বের করে দিলে ভিকটিম তার নিজের বাড়িতে গিয়ে বিষয়টি আত্মীয় স্বজনকে জানান। পরে ভিকটিমের বড় ভাই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন