মানবপাচারকারী অভিযোগে গ্রেপ্তার ১
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

মানবপাচারকারী অভিযোগে গ্রেপ্তার ১

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০৭:৪৩:২৩ AM

মানবপাচারকারী অভিযোগে গ্রেপ্তার ১

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়  মাফিয়া চক্রের অন্যতম সহযোগী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১ টায় ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও শান্তিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার যাত্রাবাড়ী থেকে মানবপাচারী মাফিয়া চক্রের সদস্য জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রুবেলকে গ্রেফতার করা হয়। সে দরগাপাশা ইউনিয়নের আসামপুর গ্রামের লিবিয়া প্রবাসী মাফিয়া চক্রের প্রধান এনাম দালালের আপন শালা। আজ বুধবার  তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ চৌধুরী বলেন, মানব পাচারের মামলায় আসামী রুবেলকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মানব পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত আছে।

এম সি



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক