আল মদিনা একাডেমির ব্যতি*ক্রমি কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

আল মদিনা একাডেমির ব্যতি*ক্রমি কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০৩:৪১:১৭ পূর্বাহ্ন

আল মদিনা একাডেমির ব্যতি*ক্রমি কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি'র শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে প্রতিবারের মতো এবারো ব্যতিক্রমধর্মী কিড্স গ্রাজুয়েশন'র আয়োজন করেছে। 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার  স্থানীয় নরসিংপুরে অবস্থিত আল মদিনা একাডেমির বার্ষিক মূল্যায়ন অভীক্ষার ফলাফল প্রকাশ ও কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনামূলক  গ্রাজুয়েশন ক্যাপ পরিয়ে দেন অতিথিবৃন্দ। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীদের হাতে কলম উপহারসহ তুলে দেয়া হয় ফলাফল ফাইল।

কোষাধ্যক্ষ ইয়াকুব আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনটি নবম শ্রেনীর শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান হাসান'র অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। অতপর উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক রফিকুর রহমান। 

বর্ণিল সাজে সজ্জিত ক্যাম্পাসে  অনুষ্ঠিত কিডস গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে  একাডেমির শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত, প্রত্যেক ক্লাসের পৃথক পৃথক গ্রেজুয়েশন রেলী ও বিভিন্ন পরিবেশনা মুগ্ধতা ছড়ায়। উপস্থিত অতিথি, অভিভাবকগনসহ সকলেই উল্লসিত হন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল মদিনা একাডেমির ব্যতিক্রমি কিড্স গ্রাজুয়েশন প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস সঞ্চার করবে। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে আল মদিনা একাডেমির এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল আহমদ, নিলুফা আক্তার, রুমেনা আক্তার, জাবেদুল হাসান, ইয়াকুব আল হাসান, ফেরদাউস খানম বিউটি, হানিফা জান্নাত বুশরা, মাহমুদা বেগম মার্জিয়া, সাদিয়া বেগম, সালমান ফার্সি, মুজাম্মিল হোসাইন ও ইমরান হোসাইন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন