বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্বা জানালেন সাবেক মেয়র নাদের
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ PM

বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্বা জানালেন সাবেক মেয়র নাদের

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০৮:৫৪:৩৬ AM

বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্বা জানালেন সাবেক মেয়র নাদের

ছবি: নিজস্ব


বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্বা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত।  

রবিবার দিবাগত রাতে (১৬ ডিসেম্বর) সাবেক মেয়র নাদের একাই ফুল দিয়ে শ্রদ্বা জানান। 

এ সময় তার সাথে কোনও নেতা কর্মী কেই ছিলেন না তিনি একাই বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্বা নিবেদন করেন।  

এর আগে তিনি একাই ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করছেন।   

বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের দুই জন মেয়র আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন একজন নারায়নগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভি এবং অপর জন হলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।  

বর্মানে পৌর মেয়র নাদের বখত একটি মামলায় আসামি হওয়ার কারণে আত্মগোপনে থাকলেও হঠাৎ করেই তিনি শ্রদ্বা জানাতে আসেন জেলা শিল্প কলা একাডেমির পাশে নবনির্মিত শহীদ মিনারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: