ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ ভিনিসিয়ুস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ AM

ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ ভিনিসিয়ুস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০১:৩৪:৩৩ AM

ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ ভিনিসিয়ুস

ছবি : সংগৃহীত


ব্যালন ডি’অরের বড় দাবিদার ছিলেন। শোনা যাচ্ছিল, তার হাতেই উঠবে সেই পুরস্কারটি। কিন্তু শেষ মুহূর্তে পাশার দান উল্টে যায়। ভিনিসিয়ুস জুনিয়রের স্বপ্ন ভেঙে ব্যালন ডি’অর জিতে নেন স্পেনের রদ্রি।

তবে এবার আশাহত হতে হলো না ব্রাজিলিয়ান তারকাকে। ব্যালন ডি’অর না পেলেও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’ ঠিকই জিতে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

আজ (মঙ্গলবার) রাতে ২৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকার আক্ষেপ ঘুচেছে কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে। ২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল এবং ১১ অ্যাসিস্টসহ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়ুস।

১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনিসিয়ুস। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।

ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসিও। তবে মেসি বা রদ্রি নয়, ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ভিনিসিয়ুসই।

ফিফার সঙ্গে যুক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও একজন সাংবাদিক ছাড়াও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটের পোলের মাধ্যমে ভক্তরা ভোট দিয়ে বিজয়ী নির্বাচন করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ